সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ৮:৫৯ পূর্বাহ্ণ

সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

প্রসঙ্গত, মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh