রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ৯:০১ পূর্বাহ্ণ

রাজধানীর বসিলায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল্লাহ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার হাজারীবাগ থানাধীন বসিলা ওয়াশপুর মেম্বার রোড টাওয়ার গলিতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।

জানা গেছে, মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আউয়াল হাওলাদারের ছেলে আব্দুল্লাহ। ২ ভাই, ১ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। পরিবারটি বসিলার ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকে।

নিহতের চাচা মো. শহীদ হাওলাদার জানান, বাসার পাশে মাঠে বালু দিয়ে খেলার সময় একটি প্রাইভেট কার আমার ভাতিজাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh