ভারতীয় দূতাবাস অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পদযাত্রা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ণ

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদী পদযাত্রা করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এসময় স্মারকলিপি প্রদান করা হবে।

রোববার সকাল ১০টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে এ কর্মসূচি শুরু হবে।

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকতে নির্দেশনা দিয়েছে সংগঠন তিনটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh