রান বন্যার পর ড্র বুলাওয়ে টেস্ট

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ণ

রীতিমতো রান উৎসব হয়েছে বুলাওয়ে টেস্টে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ব্যাটারদের দাপটে প্রথম ইনিংসের খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও। তাই কোনো দলই দ্বিতীয় ইনিংস শেষ করতে পারেনি। খুব স্বাভাবিকভাবেই ড্র হয়েছে দুই দলের মধ্যকার সাদা পোশাকের প্রথম ম্যাচটি।

ড্র হলেও বুলাওয়ে টেস্টে বেশি দাপট দেখিয়েছে আফগানিস্থানের ব্যাটাররা। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮৬ রানে থামে জিম্বাবুয়ে। ৩ সেঞ্চুরিতে এই পুঁজি পায় আফ্রিকানরা। সর্বোচ্চ ১৫৪ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। ব্রায়ান বেনেট ১১০, ক্রেইট আরভিনের করেন ১০৪ রান। বেন কারানের ব্যাট থেকে আসে ৬৮ রান। আফগানিস্তানের হয়ে ১২৭ রান দিয়ে ৩ উইকেট নেন আল্লাহ গজনফার।

জবাবে জোড়া ডাবল সেঞ্চুরিতে ৬৯৯ রানে থামে আফগানিস্তানের ইনিংস। ২৪৬ রান করেন হাশমতউল্লাহ শাহিদি। ২৩৪ রান আসে রহমত শাহ’র ব্যাট থেকে। আফসার জাজাই খেলেন ১১৩ রানের ইনিংস। ৯৫ রান খরচায় ৫ উইকেট নেন বেনেট।

১১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে জিম্বাবুয়ে। ড্র হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান করে দলটি। ৪১ রান করেন কারান। ৩৫ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। সফরকারীদের হয়ে ২ উইকেট নেন জহির খান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh