অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৫, ২:৫৯ অপরাহ্ণ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার সময় ডাবর-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাগলা বাজার থেকে রাজিন ও তার মামা আমিরুল মোটরসাইকেলযোগে আক্তাপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এসময় তারা সিচনী ব্রিজ পার হলে জগন্নাথপুর থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটরসাইকেল থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh