মাধবপুরে বাসচাপায় ৩ নারী পোশাকশ্রমিক নিহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

হবিগঞ্জে বাসচাপায় একটি পোশাক কারখানার তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মাধবপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজারে বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই প্রতিষ্ঠানেরই কর্মী। তারা হলেন, উর্মী আক্তার, দিলারা বেগম ও রুমি আক্তার।

মাধবপুর থানার ডিউটি অফিসার সাইদুল হক জানান, টমটমে করে সকালে শ্রমিকরা কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন। এসময় দ্রুতগতির একটি বাসের ধাক্কায় তাদের টমটম উল্টে দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ২ নারী মারা যান। একজন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

তিনি জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh