টিউলিপ সিদ্দিকের  স্থলাভিষিক্ত হলেন  ৪৭ বছর বয়সী ওয়াইকম্বের এমপি এমা রেনল্ডস

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ

যুক্তরাজ্যে সিটি মিনিস্টার ও অর্থনীতিবিষয়ক মন্ত্রীর পদ থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি  টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পরপরই  ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার ষ্টারমার ওয়াইকম্ব আসনের লেবার দলীয় এমপি ৪৭ বছর বয়সী এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন । মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ সিদ্দিক এমপি।  পদত্যাগ পত্র গ্রহন করে টিউলিপের পক্ষে একটি বিবৃতিও দিয়েছেন। এবার তার স্থলাভিষিক্ত করলেন এমা রেন্ডসকে। বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বে ছিলেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রবল সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।  এমা রেনল্ডস ২০২৪ সালের ব্রিটিশ পার্লামেন্ট  নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে সাউথ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনি এলাকার এমপি।  এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন এমা। লেবার পার্টি দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেনল্ডস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh