‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করেছে এনসিপি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য ‘সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি’ গঠন করা হয়েছে।

মঙ্গলবার এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

কমিটির সমন্বয়ক করা হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন সিফাত ও আরমান হোসাইন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh