সব
মতিয়ার চৌধুরী, লন্ডন,
আসছে ১৭ এপ্রিল লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে‘র পঞ্চম বর্ষ পূর্তি উৎসব । যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে সংগঠনের পঞ্চমবর্ষ পূর্তি উদযাপনের উদ্যোগ নিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয় বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিল চেম্বারে এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
রমফোর্ডের মে-ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা অনুষ্টানে সংগঠনের পক্ষ থেকে ৫ম বর্ষপূর্তি উদযাপনের আনুষ্টানিক ঘোষনা দেয়া হয়। গেল ২২ মার্চ শনিবার ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদেরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র পরিচালনা পরিষদের সদস্য, থার্ড সেক্টর কনসালটেন্ট বিধান গোস্বামী’র সভাপতিত্বে ও পলিটিকা টিভির প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় সংগঠনের পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহ আলম সরকার, শওকাত আলী বেনু, মোহাম্মদ রশীদ, লাবনী রেজা, আরিফুর রহমান, ফাতেহা পলি সহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত গণহত্যায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীদের প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে আগত অ্যালামনিরা সদ্য প্রয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ. আ. ম. স. আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতিচারণকরেন।
অনুষ্ঠানে লন্ডন ও ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে অ্যালামনিরা অংশ নেন। ইফতার পার্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের সিনিয়র অ্যালামনিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রদীপ মজুমদার, তাসলিমা মীরা, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, ইউনূস শেখ, হালিম খাতুন, আনিসুর রহমান, শাফকাত হোসেন সাইয়েদ, ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়, রেহানা আক্তার, শায়লা শিমলা, আসাদ কিবরিয়া তানিন, রিয়াদ আসিফ আহম্মদ, আয়েশা আক্তার, সামসুন নাহার শোনিমা প্রমুখ।