ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সাজানো মামলায় ইনুর কারাবন্দি : ইউরোপীয় জাসদের নিন্দা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ইউরোপীয় ইউনিয়ন কমিটি এক বিবৃতিতে বাংলাদেশে সমাজতান্ত্রিক রাজনীতির অন্যতম পুরোধা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাবন্দি করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।

কমিটির সভাপতি মতিউর রহমান মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এক যৌথ বিবৃতিতে দাবি করেন, তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ড. ইউনুসের মদদপুষ্ট মৌলবাদী ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর মিথ্যা মামলায় ইনুকে কারাবন্দি করা হয়েছে। তারা একে একটি ‘সাজানো মামলা’ বলে অভিহিত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, “এই মামলা শুধু জনাব ইনুর ব্যক্তিগত ওপর নির্যাতন নয়, বরং এটি বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাজনীতির ওপর গভীর আঘাত।”

জাসদ ইউরোপীয় ইউনিয়ন কমিটি এ ধরনের ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক ট্রাইব্যুনালের প্রহসন’ বন্ধের দাবি জানিয়ে বিশ্বব্যাপী মানবতাবাদী, গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দল ও নেতৃবৃন্দকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংহতি জানানোর আহ্বান জানিয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh