সব
স্বদেশ বিদেশ ডট কম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর বাজার থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশ।
সাজেদুল ইসলাম টানু মল্লিক পার্বতীপুর গ্রামের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন মল্লিকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, জুলাই বিপ্লব আন্দোলন চলাকালে গত ৪ অগাষ্ট ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদের অফিস ও বাড়ি ভাংচুরসহ অগ্নিসংযোগ মামলার আসামী ছিলেন টানু মল্লিক। আগামীকাল শনিবার তাকে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি জানান।
উল্লেখ্য, হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ নেতা টানু মল্লিক ২০১৩ সালের ২৫ এপ্রিল থেকে ২৯ অগাষ্ট পর্যন্ত অস্থায়ীভাবে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।