মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য এলো সুসংবাদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ মে ২০২৫, ৮:৪৯ অপরাহ্ণ

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর বহু কাঙ্ক্ষিত গেজেটেড মর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ।

বুধবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সুখবর জানানো হয়। অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ গোলাম কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের শিক্ষা বিভাগীয় স্মারক নম্বর ৮৩২-ইডিএন-এর সংশ্লিষ্ট তফসিলে “সহকারী শিক্ষক/শিক্ষিকা” পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকারা এখন থেকে গেজেটেড পদমর্যাদা ভোগ করবেন এবং উপভোগ করবেন বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নতুন নিয়ম অনুযায়ী দ্বিতীয় শ্রেণির এম.এড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন পাবেন। এই আদেশ কার্যকর ধরা হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে।

এছাড়াও, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে এ প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গেজেটেড পদমর্যাদা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগে, শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাপ্রাপ্তিতে কিছু জটিলতা ছিল। এই গেজেটেড মর্যাদা শিক্ষকদের বেতন কাঠামো এবং অন্যান্য আর্থিক সুবিধাদির ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনবে বলেও প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh