সব
স্বদেশ বিদেশ ডট কম

পাকিস্তানে সুপার লিগে (পিএসএল) আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেললেও লাহোর কালান্দার্সের হয়ে রবিবারই প্রথম খেলতে নেমেছিলেন সাকিব আল হাসান। তবে লাহোরের জার্সিতে অভিষেকে ব্যাটে-বলে চরম ব্যর্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার।
ব্যাট করতে নেমে মেরেছেন গোল্ডেন ডাক (১ বলে ০)। আর বল হাতে ২ ওভার করে ১৮ রান খরচায় কোনো উইকেট পাননি। তবে নিষ্প্রভ থাকার দিনেও আলো ছড়িয়েছে লাহোর। পেশোয়ারকে বিদায় করে প্লে-অফে উঠেছে সাকিবের দল।
গতকাল রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে খেলা নামিয়ে আনা হয় ১৩ ওভারে। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে লাহোর। জবাবে বাবর আজমের দল পেশেয়ার নির্ধারিত ১৩ ওভারে তুলতে পারে ৮ উইকেটে ১২৩ রান। এতে ২৬ রানের জয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর।