রাজধানীতে দম্পতি ‘খুন’

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ মে ২০২৫, ৬:০৩ অপরাহ্ণ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা খুন হয়েছেন বলে পুলিশের ভাষ্য।

মিরপুর ১১ নম্বর সেকশনের ‘সি’ ব্লকে মিল্লাত ক্যাম্পের পাশের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল কাইয়ুম জানিয়েছেন।

“এখানে এক দম্পতি খুন হয়েছেন। আমরা কাজ করছি।”

ওই বাসায় ডাকাতির ঘটনা ছিল কি না জানতে চাইলে পরিদর্শক কাইয়ুম বলেন, “ডাকাতি না। আমরা কাজ করছি। আপনাদের জানাব।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh