আজ শুরু হচ্ছে রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ জুন ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ণ

ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরো ২/১টি সংলাপ অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করতে যাচ্ছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংলাপের উদ্বোধন করবেন।

রোববার এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংলাপের মধ্যে দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারবে বলে আশা করছি।’

আজাদ মজুমদার জানান, ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরো ২/১টি সংলাপ অনুষ্ঠিত হবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh