সব
স্বদেশ বিদেশ ডট কম

সিলেট শহরের অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়িকা বিতরণ করেছে যুক্তরাজ্যের মানবিক সংগঠন People for People এবং Lord Mayor Charity Fund Portsmouth’s UK Hampshire and Isle of Wight। বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল ১১টায় শিবগঞ্জস্থ উদ্দীপন একাডেমির হলরুমে এই শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১৯০ জন শিক্ষার্থীকে ছাতা ও রিচার্জেবল টেবিল ল্যাম্প এবং ৬০ জনকে স্কুলব্যাগ প্রদানসহ মোট ২৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উদ্দীপন একাডেমির প্রধান শিক্ষক মো. আবু তাহের-এর সভাপতিত্বে ও People for People-এর স্বেচ্ছাসেবক ডা. আক্তার হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সহকারী প্রধান শিক্ষক সাহেদারা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছাব্বির আহমদ। স্বাগত বক্তব্য রাখেন People for People-এর স্বেচ্ছাসেবক, কবি ও সাহিত্যিক ডা. হাফিজুল ইসলাম লস্কর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন People for People-এর স্বেচ্ছাসেবক ডা. মিনহা ছাদিক মান্না, মারজানা বেগম এবং উদ্দীপন একাডেমির শিক্ষক আনোয়ার হোসেন লিটন, মহসিন আহমদ, আঞ্জুমান আরা, জমিরুল হক, সৈয়দ নাছিম আহমদ, রাসেল আহমদ, ফাহিমুর রহমান ফাহাদ, আলীম উদ্দীন, কাউছার আলম প্রমুখ।
এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যতে তারা সমাজ গঠনে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মত প্রকাশ করেন অতিথিরা।