সব
মো.জিয়াউর রহমান খান সোহেল ব্যাুরো প্রধান ইতালি,

ইতালির বলোনিয়া শহরে ১৯শে জুলাই রোজ শনিবার বলোনীয়া বর্গোপানিগাল স্থানীয় পিডি পার্কে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বর্ণিল অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি বদিউল আলম ফয়সাল এর সভাপতিত্বে মনিরুজ্জামান লিটনের উপস্থাপনা ও রাশেদুল ইসলাম নজরুলের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তানভীর হাসান সজল।
শত ব্যস্ততা উপেক্ষা করে প্রবাসী বাঙ্গালীদের এক মিলন মেলায় পরিণত হয় আয়োজনটি। অনুষ্ঠানে রং বেরংয়ের পোষাকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনীতার উপস্থিতিতে অনুষ্ঠানস্হল পরিপূর্ণ হয়ে উঠে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগন সহ বলোনীয়ার সর্বস্তরের মানুষ। এছাড়া ইতালির বিভিন্ন শহরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সমিতির নেতৃবৃন্দ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে যোগদান করেন ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্কলাররা যারা ইউরোপের বিভিন্ন দেশে উচ্চশিক্ষা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব রত যা ছিল অনুষ্ঠানটির গুরুত্বপূর্ণ পর্ব।
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গদের আলোচনা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন স্বাস্থ্যসেবা খাতে-পাভেল সাহাদাত(কোপেনহেগেন), বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়তায় -ফয়সাল উদ্দিন স্নিগ্ধ (বেরগামো),
শিল্প উদ্যোক্তায়-অসিত দেবনাথ(নিউক্যাসল), আইনপেশায়-ব্যারিস্টার মোরশেদুর রহমান(লন্ডন), কমিউনিটি লিডারশিপে-মনিরুজ্জামান লিটন(বলোনিয়া), মিজানুর রহমান(বলোনিয়া), ফয়সাল আলম(বলোনিয়া), সরকারি প্রাতিষ্ঠানিক সেবায় ন্যাশনাল সার্ভিস (বলোনিয়া), সাংবাদিকতায় NTV BOLOGNA প্রতিনিধি মনজুর আলমকে।সবশেষে বিশেষ সম্মাননা গ্রহণ করেন তিন দশকেরও বেশি সময় ধরে সর্ব ইউরোপের জনপ্রিয় ও সুদক্ষ কমিউনিটি লিডার তাইফুর রহমান ছোটন(রোম) আলোচনা পর্ব শেষে হাজারো প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের উপস্থিতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন বলোনিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সমিতি ইতালি বলোনীয়ার পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় যাদের কঠোর পরিশ্রমে সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।