কাল খোলা হবে কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ

টানা বৃষ্টিপাতের কারণে থৈ থৈ করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। বর্তমানে হ্রদের পানি বিপদসীমায় হওয়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে খোলা হবে কাপ্তাই হ্রদের ১৬ টি জলকপাট। বাঁধের ১৬টি জলকপাট থেকে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। সিদ্ধান্তের এ বিষয়টি জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এদিকে টানা বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎকেন্দ্রের বেড়েছে বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ১২২ মেগাওয়াট বিদ্যুৎ উপাদন হচ্ছে। যার কারণে বর্তমানে প্রতি সেকেন্ডে ৩২ হাজার পানি নিষ্কাশিত হচ্ছে। নিষ্কাশিত হওয়া কাপ্তাই হ্রদের পানি কর্ণফলী নদীতে মিশে গিয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তবে বৃষ্টিপাতের কারণে উজান থেকে ধেঁয়ে আসায় হ্রদের পানি এখন কানায় কানায়। ১০৭ এমএসএল অতিক্রান্ত করেছে হ্রদের পানি। যা হ্রদের ধারনক্ষমতা রয়েছে ১০৯ এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের ১৬টি জলকপাট সোমবার বিকেল ৩টার দিকে খুলে দেওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জলকপাট খোলা হবে। তবে ১৬টি জলকপাট খোলা হলেও কর্ণফুলী নদীর কাছাকাছি বসবাস কারীদের ভয়ে আতঙ্ক না হওয়ার পরামর্শ দেন ব্যবস্থাপক।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh