লুট হওয়া পুলিশের অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ আগস্ট ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ


জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ লাইনস থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের জানান, হারানো অস্ত্রের খবর দিলে অর্থ পুরস্কার দেওয়া হবে।

সুনির্দিষ্ট পুরস্কারের অঙ্ক শিগগিরই জানানো হবে। তিনি জানান, ৭০০টিরও বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র ও ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়েছিল। এর মধ্যে রয়েছে রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, সাউন্ড গ্রেনেড ও বিভিন্ন বোরের গুলি। গত বছরের ৪ সেপ্টেম্বর শুরু হওয়া যৌথ অভিযানে বহু অস্ত্র উদ্ধার হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh