সব
স্বদেশ বিদেশ ডট কম

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তি একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ৩০২ জন ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০২ জন, যার মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪৩ জন নারী। এ সময়ের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৬১৭ জন— এর মধ্যে ১৪ হাজার ৪৬২ জন পুরুষ এবং ১০ হাজার ১৫৫ জন নারী।