সব
স্বদেশ বিদেশ ডট কম

ইস্টহ্যান্ড চ্যারিটির সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘উইমেন সৌশাল সেশান।’ ৬ আগস্ট বুধবার সন্ধ্যায় লন্ডন বাংলা প্রেস ক্লাবে শুধুমাত্র নারীদের জন্যে এর আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ফিরোজা ভুইয়া ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী রওশন আরা মণি।
উইমেন সৌশাল সেশন এর কো-অর্ডিনেটর ফাহিমা নিপার সার্বিক তত্তাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থাপন করেন অভিনয়শিল্পী রোকসানা হাসি সোনিয়া ও কমিউনিটি এক্টিভিস্ট শারমিন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করে মাহনূর সাফা।
নিউট্রিশান এবং হেলদি লাইফস্টাইল বিষয়ক মূল আলোচনায় ডক্টর ফিরোজা ভুইয়া বলেন, বেচে থাকার জন্যে আমরা খাবার খেয়ে থাকি। আমাদের এ খাবার যেনো সুনির্বাচিত এবং স্বাস্থ্যসম্মত হয়, সেদিকে বিশেষ খেয়াল দিতে হবে।
উক্ত অনুস্টানে সঙ্গীত পরিবেশন করেন রওশন আরা মণি। অনুষ্ঠানে আন্তাকসারিতে প্রায় সকলেই অংশ নেন। আনন্দ উপভোগ করেন।
অনুস্টানে আরো বক্তব্য রাখেন স্নিগ্ধা মিষ্টি, আমিনা বেগম, শারমিন হোসাইন বহ্নি, রাবেয়া পাপিয়া, রিয়া রায়, দিলরুবা ইয়াসমিন রুহি, ইয়াসমিন বেগম, নাহিদ সুলতানা, প্রমুখ।
নৈশভোজের পর হুমায়রার হৌম মেইড কেইক কেটে অনুষ্ঠান সমাপ্তি হয়। সংবাদ বিজ্ঞপ্তি