গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ৬:১০ অপরাহ্ণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।

তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh