আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ: ইসি সচিব

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, আমরা আশা করছি, আগামী সপ্তাহে আপনাদেরকে নির্বাচনের রোডম্যাপ দিতে পারবো। সুতরাং, আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, যারা পর্যবেক্ষকদের কাছ থেকে ৩১৮টি আবেদন পেয়েছি, এটা পর্যালোচনা চলছে। আর ২২টি যে রাজনৈতিক দলের নিবন্ধন হয়েছে, প্রাথমিকভাবে তাদের জন্য ফিল্ডে পাঠাবো, আমাদের তথ্যের জন্যে।

এসময় প্রবাসীদের ভোট নিয়ে তিনি বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (প্রবাসীদের ভোট) নিয়ে আজকে কিছু আলোচনা হয়েছে। পদ্ধতিটা কী, প্রসেসটা কী হবে। কোথায় কোনটা কতদিনে এটা কাভার করতে হবে— এই বিষয়গুলো আজকে আলোচনা করেছি। এটা আরেকটু আলোচনা বাকি আছে। আলোচনার পর নিয়মিত ব্রিফ করবো।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh