সব
স্বদেশ বিদেশ ডট কম
১৫ ই আগস্ট রাত বারোটা এক মিনিটের সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে সাউথাম্পটন আওয়ামী যুবলীগ শাখা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জাহিদ ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুয়ার হোসেন সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি জুনেদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: হাসান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিনহাজ, মোর্শেদ,দিপু রহমান, কামরান হোসেন রিয়াদ, আব্দুল আজিজ, আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, স্বাধীন বাংলাদেশর স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে শোকাবহ ঘটনাই নয়, এই নির্মম হত্যাকাণ্ড আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায়।এবং বর্তমানে আওয়ামী লীগ ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকড় ও হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আমরা লক্ষ্য করছি এই সরকারের ছত্রছায়ায় উগ্রগোষ্টী দেশব্যাপী হত্যা লুটপাট ও আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের বাড়িঘরে হামলা ও অগ্নি সংযোগ করছে। সেই সাথে অত্যন্ত সুপরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলতে ধারাবাহিকভাবে বঙ্গবন্ধু যাদুঘরসহ স্থাপনাগুলো ধ্বংশ করছে।