ডাকসু কেন্দ্রীয় সংসদে যে পদে জয় পেয়েছেন যিনি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ১২ সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির জয় পেয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় আনুষ্ঠানিক এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন ও সংশ্লিষ্টরা। ভিপি, জিএস, এজিএসসহ পদগুলোতে কে কোন পদে জয়ী হয়েছে, জেনে নেওয়া যাক।

ডাকসুর ভিপি প্রার্থীরা কে কত ভোট পেলেন?
জয়ী হলেন যারা–

সহসভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম

সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ

সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার

কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা

আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন

ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ

সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh