লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার ড. শাহানুর খান এর মাতা আজিজা খানমের মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ণ

লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার্স, বৃটিশ বাংলাদেশী ক্যাটারার্স এসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি ড. শাহানুর খান এর মাতা আজিজা খানমের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, মরহুমা আজিজা খানম, ৭ সেপ্টেম্বর রবিবার লন্ডন সময় বিকাল ৪ টা ১৫মিনিটে রয়েল লন্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। মরহুমা ৫ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার গ্রামের বাড়ি মৌলভীবাজার কুলাউড়া উপজেলার উত্তর বাজার খান-মঞ্জিল।

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ইস্ট লন্ডন মসজিদে জানাজা শেষে তাঁকে লন্ডনের গার্ডেন অব পিস গোরস্থানে দাফন করা হয়েছে। মায়ের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ড. শাহানুর খান।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh