২০ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এক পূর্বাভাসে জানিয়েছে, ৩১ অক্টোবর সকাল ৬টা থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পোস্টে সংস্থাটি জানায়, ৩১ অক্টোবর সকাল ৬ টার পর থেকে ২ নভেম্বর সকাল ১০টার মধ্যে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট ও এর আশেপাশের কিছু স্থান বজ্রপাতসহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, একই সময় উল্লেখিত কয়েকটি জেলায় বায়ুচাপের তারতম্যের কারণে আকষ্মিকভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে এটা সকল স্থানে নয়।

এ ছাড়াও আজকে রাত থেকে ২ বা ৩ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh