অবশেষে ফাঁদে ধরা পড়লো সেই কুমিরটি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ

পদ্মা নদীর শাখা নদীতে দেখতে পাওয়া কুমিরটি অবশেষে অভিনব কায়দায় এলাকাবাসীর তৈরি ফাঁদে ধরা পড়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকায় কুমিরটি আটক করে এলাকাবাসী বলে জানিয়েছেন হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে দেখা কুমিরটি স্থানীয় কয়েকজন যুবক সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে আটক করেছে বলে আমাদের জানানো হয়েছে। স্থানীয় গ্রাম পুলিশ সেখানে রয়েছেন। শনিবার সকালে আমরাসহ ঢাকার একটি টিম সেখানে যাব।

কুমির ধরার কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন জানান, দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার সকালে কুমিরটি দেখে পরে রাত সাড়ে আটটার দিকে চৌকিঘাটা এলাকায় সেটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে ধরতে সক্ষম হন।

স্থানীয়রা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়। এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh