বালুচ শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান

মতিয়ার চৌধুরী-লন্ডন,

  • প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ

বেলুচিস্থান ন্যাশনাল মুভমেন্ট ইউকে চাপ্টার  ১৩ নভেম্বর ২০২৫ শহীদ বালুচ দিবস উপলক্ষে ইংল্যান্ডের পিটারবারা শহরের ডিকেন্স ষ্ট্রীটের ক্যারাবিয়ান সেন্টারে স্বাধীনতাকামী শহীদ বালুচদের স্মরনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে।

১৩ নভেম্বর ২০২৫ বৃহস্প্রতিবার ইংল্যান্ড সময় দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলা শহীদ দিবসের অলোচনা  সভায় ব্রিটেনে বসবাসরত বিপুল সংখ্যক স্বাধীনতাকামী বালুচ নারী-পুরুষ অংশ নেয়। বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট ইউকে চাপ্টারের সভাপতি মনজুর বালুচের সভাপত্বে অনুষ্ঠিত শহীদ দিবসের আলোচনা সভায় বেলুচিস্তানের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের স্মরনে আলোচনায় অংশ নেন বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট ইউকে চাপ্টারের যুগ্ম সম্পাদক  হাসান দোত্তা, বেলুচিস্তান ন্যাশনাল মুভমেন্ট ইউকে চাপ্টারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  ফাহিম বালুচ।

 আলোচকবৃন্দ বলেন বেলুচিস্তান ছিল সব সময়ই স্বাধীন, ১৯৪৭ সালে  সম্পুর্ণ অন্যায় এবং অযৌক্তিক ভাবে স্বাধীন বেলুচিস্থানকে পাকিস্তানের অন্তরভূক্ত করা হয়। এর পর থেকেই বেলুচবাসীর দুর্ভোগ শুরু। সমগ্র পাকিস্তানের মোট আয়তনের দুই তৃতীয়াংশ বেলুচিস্তান। পাকিস্তানের মোট আয়ের অর্ধেকের চেয়ে বেশী আসে বেলুচিস্তান থেকে। তার পরেও বেলুচবাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। চাকুরী শিক্ষা যোগাযোগ সব দিক থেকে বেলুচিস্তানের মানুষ বঞ্চিত। এযাবত পাকিস্তানী সৈন্যরা দশ লক্ষেরও বেশী বেলুচ নাগরিককে হত্যা করেছে। এখনও বেলুচিস্তানে চলছে হত্যাযজ্ঞ। এখানেই শেষ নয় প্রতিদিন পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক বেলুচ নারীরা ধর্ষনের শিকার হচ্ছে। কেউ কথা বললেই নেমে আসে অত্যাচার। আমরাও প্রতিজ্ঞা করছি বেলুচিস্তানকে স্বাধীন না করে ঘরে ফিরবনা।  অনুষ্টানের ফাঁকে ফাঁকে চলে দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি। আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন ব্রিটেনে বেড়ে উঠা তৃতীয় প্রজম্বের ২১জন বেলুচ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh