সব
স্বদেশ বিদেশ ডট কম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকার ডিবি পুলিশ।
ডিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, রাজধানীতে ‘ঝটিকা মিছিলের আয়োজন ও অর্থায়নের’ অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ দলের এসব সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার আওয়ামী যুব লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তারের খবর দিয়েছিলো ডিবি পুলিশ।
এদিকে, কুমিল্লা থেকে রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্র লীগের ৪৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এদের মধ্যে ২৯ জনকে আটক করা হয় শহরের বিভিন্ন স্থান থেকে আর বাকিদের আটক করা হয় শহরের বাইরে জেলার বিভিন্ন স্থান থেকে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক চৌধুরী ৪৪ জন গ্রেপ্তারের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নাশকতাসহ বিভিন্ন অভিযোগে’ তাদের গ্রেপ্তার করা হয়েছে।