সব
স্বদেশ বিদেশ ডট কম
সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবি—এই সব কিছুর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ৮ দল একযোগে প্রচারণায় নামছে।
প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের সাত বিভাগীয় শহরে সমাবেশ হবে। এর মধ্যে সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর, শনিবার। জুবায়ের বলেন, এই সমাবেশ সফল করতে জামায়াতের সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা দিতে হবে।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে জামায়াতের প্রার্থীতায় বেশ কিছু চমক থাকছে। বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অমুসলিম প্রার্থীও মনোনয়ন পেতে পারেন। ৮ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, এবং আগামী সপ্তাহেই প্রার্থী তালিকা প্রকাশ হবে। তিনি রুকনদের উদ্দেশে বলেন, “জামায়াত ও জোটের প্রার্থীকে বিজয়ী করতে যে যার অবস্থান থেকে পুরোপুরি ঝাঁপিয়ে পড়তে হবে। সেন্টারভিত্তিক কমিটি ও মাঠের কার্যক্রম আরও জোরদার করতে হবে।”
সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ সব প্রার্থীকে বিজয়ী করার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
২১ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠিত এই রুকন সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। সিলেট মহানগরের অধীনস্থ সব রুকন এতে যোগ দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর এবং সিলেট-১ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-১ আসনের নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।