সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ২:১৬ অপরাহ্ণ

সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪৩।

ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র।

একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক শূন্য ৯ বলে জানিয়েছে এসজিএস।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh