২০২৬ সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে: জার্মান রাষ্ট্রদূত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ণ

২০২৬ সালে সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন হবে বাংলাদেশে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। তিনি বলেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এসব কথা বলেন জার্মান রাষ্ট্রদূত।

তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে বলে আমাদের প্রত্যাশা। সেইসঙ্গে ভোটার উপস্থিতি বেশি হবে বলে প্রত্যাশা করি। প্রধান উপদেষ্টা বলেছেন, ৬০ শতাংশ ভোট পড়বে, এটা আমরাও প্রত্যাশা করি। ভোটের ক্যাম্পেইন করার সময় যেন রাজনৈতিক সহিংসতা কম হয়, সেটাই আমাদের প্রত্যাশা।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh