প্লট বরাদ্দে দুর্নীতি : জয় ও পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে।

ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন।

মামলায় ২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে আদালত রায় ঘোষণার তারিখ ধার্য করেন। সে অনুযায়ী আজ রায় দেওয়া হলো।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh