সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ণ

বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ২টা ২ মিনিটে আগুন লাগে। নিয়ন্ত্রণে আসে সোয়া ২টার দিকে।

এদিকে, ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়, সচিবালয়ের আগুনের খবর পাওয়া যায় দুপুর ২টায়। প্রথম ইউনিট পৌঁছায় ২টা ২ মিনিটে। সচিবালয়ের নতুন ১ নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল।

বার্তায় আরও বলা হয়, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গেলেও কোনো কাজ করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ফায়ার সার্ভিস কর্তৃক আগুন নেভানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর রাত ২টার দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এই ভবনে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুই বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কক্ষগুলো পুড়ে যায়। দেয়াল ও মেঝেতেও বড় ক্ষতি হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh