রাজধানীর ২১৫ বেসরকারি স্কুল–কলেজে নতুন সভাপতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ

ঢাকা জেলার ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের এসব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একেকজন কর্মকর্তা তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক–১ শাখার ১৫ নভেম্বরের নির্দেশনা এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জেলা প্রশাসক বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, নির্দেশনা অনুযায়ী প্রস্তুত ছক মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh