আজ বাংলা একাডেমির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ণ

বাংলা ভাষা ও সাহিত্যের সুসংহত গবেষণা, অনুশীলন ও বিকাশের জন্য প্রতিষ্ঠিত জাতীয় প্রতিষ্ঠান বাংলা একাডেমি আজ পালন করছে তাদের গৌরবময় পথচলার ৭০ বছর।

১৯৫৫ সালের ৩ ডিসেম্বর যাত্রা শুরুর পর থেকে একাডেমি ভাষা সংগ্রামের চেতনা, দেশজ কৃষ্টি ও সমকালীন সৃজনধারাকে ভিত্তি করে বাঙালির মননচর্চার প্রধান অঙ্গন হয়ে ওঠে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাংলা একাডেমি আয়োজন করেছে দিনব্যাপী কর্মসূচি। সকাল সাড়ে ৯টায় একাডেমি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বাংলা একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

সকাল ১০টায় ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে একাডেমির প্রতিনিধিদল।

বিকেল সাড়ে ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা।

এতে স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন সাহিত্যিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh