ডিবি হেফাজতে শওকত মাহমুদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ


জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে মালিবাগ থেকে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি বলেন, তার সাথে আমরা কথা বলছি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল আরও বলেন, তার বিরুদ্ধে মামলা আছে। আমরা যাচাই করে দেখছি। বিস্তারিত পরে জানানো হবে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ২৫ এপ্রিল ‘জনতা পার্টি বাংলাদেশ’র আত্মপ্রকাশ ঘটে, যার চেয়ারম্যান হিসেবে আছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

এর আগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলের সব পদ থেকে ‘বহিষ্কার’ করা হয়েছিল।

সেই সময় বনানীতে জাতীয় ইনসাফ কমিটি (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নামে এক অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় সরকার গঠন করে নতুন সংবিধান প্রণয়ন ও তার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। তখন সংগঠনের আহ্বায়ক ফরহাদ মজহার এবং সদস্য সচিব হিসেবে শওকত মাহমুদ বক্তব্য দিয়েছিলেন।

সূত্র: বিডিনিউজ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh