পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আমার পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হবে। এছাড়া আসন্ন নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেছেন, তিনি নির্বাচন করবেন। এটা স্পষ্টভাবেই বলা যায়।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আমি নির্বাচন করব। তবে, কোথা থেকে করব ও কোন দল থেকে করব সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে।

পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলার এখতিয়ার আমার নেই। এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি নিজেও বলেছি, উপদেষ্টা পদে থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। আমি যা বলেছি সেটার প্র্যাকটিস আমি নিজেও করব। এ বিষয়ে এর বেশি তথ্য আমার দেওয়ার সুযোগ নেই। সেসব বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh