এবার কলকাতা-মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ

ভারতের নয়াদিল্লির পর কলকাতা ও মুম্বাইয়ে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন। দুপুরে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে লাঠিপেটার ঘটনা ঘটে।

ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে কলকাতায় ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। কর্মসূচি ঘিরে আগে থেকেই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল। তৈরি করা হয়েছিল কয়েক স্তরের ব্যারিকেড। বিক্ষোভকারীরা তিনটি ব্যারিকেড ভেঙে ফেলে।

তৃতীয় ব্যারিকেড ভাঙার পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক সময় তাদের দমনে লাঠিপেটা করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে আটক করা হয় কয়েকজনকে। তাদের প্রিজন ভ্যানে তোলা হলে সামনে শুয়ে পড়েন কয়েকজন।

এর আগে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ‘বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)’। এ সময় তাদের কয়েকজন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে সংঘর্ষে জড়ায়। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এদিন ভিএইচপির উদ্যোগে বিক্ষোভ হয়েছে মুম্বাইয়ে উপ হাইকমিশনের সামনেও। সেখানে সংগঠনটির কয়েক সদস্যকে আটক করে পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh