সব
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি ইতালি,

মিনহাজ হোসেন ইতালি: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অবৈধ অভিবাসন রোধে বৈধ ও নিরাপদ পথে বিদেশগমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
দূতাবাস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত এ টি এম রাকিবুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন কমিউনিটি সংগঠনের প্রতিনিধিরা। 
আলোচনায় রাষ্ট্রদূত বলেন, নিরাপদ, নিয়মতান্ত্রিক ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। অবৈধ পথে বিদেশে গমন অভিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। সরকার অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে বৈধ অভিবাসন ব্যবস্থাকে সহজ ও গতিশীল করেছে।
একই সঙ্গে প্রবাসীদের আইন মেনে চলা এবং নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। 
অনুষ্ঠান অভিবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে প্রশ্নোত্তর পর্বে ইতালির বিভিন্ন প্রদেশ থেকে আগত প্রবাসীরা বৈধ অভিবাসন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
পরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল বিডি অ্যাপস এর মাধ্যমে কিভাবে ভোট প্রদান করবেন এ নিয়ে তথ্যবহুল ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে অবৈধ অভিবাসন রোধ এবং বৈধপথে অভিবাসন বৃদ্ধিতে সরকার, দূতাবাস ও প্রবাসীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।