জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

মনোনয়নপত্র সংগ্রহের সময় জাতীয় পার্টির উপজেলা শাখা, যুবসংহতি, ছাত্রসমাজসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র ও প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীন শরীফও সেখানে উপস্থিত ছিলেন।

পিরোজপুর-২ আসনটি ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত। এই আসন থেকে আনোয়ার হোসেন মঞ্জু দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে এই আসনে আবারও শক্ত অবস্থান তৈরি করতে মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে সেই প্রস্তুতির আনুষ্ঠানিক কার্যক্রম আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh