সব
স্বদেশ বিদেশ ডট কম

প্রত্যাশিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আয়োজিত এক গণসংবর্ধনার মঞ্চে এই ঘোষণা দেন তিনি। বক্তব্যে তিনি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব, শান্তি ও জাতীয় ঐক্যের বিষয়ে গুরুত্বারোপ করেন।
গণসংবর্ধনায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, “মার্টিন লূথার কিং-এর ডায়লগ স্মরণ করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হয়ে— আই হ্যাভ এ্যা প্ল্যান, ফর দ্য পিপল অব দ্যা কান্ট্রি।”
তিনি বলেন, “আসুন আজকে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, যে সকল জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই।”
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। তিনি বলেন, “যেকোনো উস্কানির মুখে দেশকে রক্ষা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই, দেশের শান্তি চাই।”
তারেক রহমানের এই বক্তব্যকে আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণই এই পরিকল্পনার মূল লক্ষ্য।