থানায় বসে ওসিকে হুমকি দেওয়া সেই নেতা আটক

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ

‘আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি’—এমন হুমকিমূলক বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন আক্তার। কী কারণে আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

বিতর্কের মুখে মাহদী হাসানকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেয় সংগঠনটি। সেই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়। এই ঘটনায় সর্বশেষ মাহদী হাসানকে আটকের খবর জানালো পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh