সব
স্বদেশ বিদেশ ডট কম

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি একাডেমি পুরস্কারের (অস্কার) মনোনয়ন নির্ধারণের জন্য অনুষ্ঠানিকভাবে ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে। চার দিনব্যাপী এই ভোটগ্রহণের মধ্য দিয়েই নির্ধারিত হবে আসন্ন অস্কার আসরের প্রতিযোগিতামূলক বিভাগগুলোর মনোনয়ন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট প্রক্রিয়া চলবে ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তারপরেই নির্ধারিত হবে কোন চলচ্চিত্রগুলো এ বছর পুরস্কার জিতবে।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের মোট ১১ হাজার সদস্য ১৯ ভিন্ন ভিন্ন শাখায় তাদের ভোটা দিচ্ছেন। ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।