হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোন উদ্ধার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৫টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের ‘সাধারণ ডায়েরি’র প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ১০৫টি মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।

হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।

মঙ্গলবার পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন মডেল থানার বিভিন্ন অফিসারের উপস্থিতিতে উদ্ধার করা ১০৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

বিগত এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৬০০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh