প্রবাসী ভোটারদের প্রতি নির্বাচন কমিশনের আহ্বান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬, ৩:৩৪ অপরাহ্ণ

আগামী ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোটসংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে নির্বাচন কমিশন এই আহ্বান জানিয়েছে।

২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট পোস্ট করা না হলে নির্ধারিত সময়ে রিটার্নিং অফিসারের নিকট ব্যালট পৌঁছানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হবে। এজন্য প্রবাসী ভোটারদের ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠাতে হবে।

আজ বুধবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত) উপপরিচালক মো. মামুন অর রশিদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh