ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের তিন ট্রাস্টিকে পিএইচডি অর্জনে সংবর্ধনা

প্রেস রিলিজ,

  • প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকে তাদের তিনজন ট্রাস্টিকে নিজ নিজ ক্ষেত্রে পিএইচডি সম্পন্ন করায় এক সংবর্ধনার আয়োজন করে।

সংবর্ধনাটি প্রদান করা হয় এডুকেশন সেক্রেটারি ড. শামীম আহমেদ, বর্তমান সেক্রেটারি ড. আনসার আহমেদ উল্লাহ এবং ড. মুফতি মোহাম্মদ একরামুল হক মিয়াকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রুহুল আমিন এবং যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন এবং সহকারী সেক্রেটারি মোনসুজ্জামান মোহন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মুজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক টাওয়ার হ্যামলেটস স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সাবেক নিউহ্যাম চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলর ফারুক আহমেদ, সাবেক টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ শহীদ আলী, চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া, সুরুজ আলী এবং হামিদ মোহাম্মদ।

স্বাগত বক্তব্য প্রদান করেন চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া। এরপর বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম আজম তালুকদার, ভাইস চেয়ার আফজাল রাজা চৌধুরী, ভাইস চেয়ার শরীফ উল্লাহ, ভাইস চেয়ার মাহমুদ আলী, ভাইস চেয়ার আকমল হুসাইন, ট্রেজারার আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি আবুল লেইস , আবু শাহিদ, অর্গানাইজিং সেক্রেটারি কামরুজ্জামান, হেলথ সেক্রেটারি মিজানুর রহমান, হুমায়ুন কবির, পাবলিকেশন সেক্রেটারি আলমগীর শাহরিয়ার, মোশাররফ হোসেন, আশিকুল ইসলাম আশিক, আনোয়ার হোসেন পাইলওয়ান, আব্দুল বাসিত, স্কলারশিপ সেক্রেটারি আরশাদ আহমেদ, আনোয়ার হুসাইনসহ অন্যান্যরা।

বক্তারা ট্রাস্টিদের এই গুরুত্বপূর্ণ শিক্ষাগত সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং উচ্চশিক্ষা ও কমিউনিটি নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh