সব
মতিয়ার চৌধুরী , লন্ডন,
গতকাল ৩ফেব্রুয়ারী ২০২৬ মঙ্গলবার লন্ডন সময় সন্ধ্যা সাত ঘটিকায় পূর্ব লন্ডনের কুইনমেরি ইউনিভারসিটিতে ব্রিজবাংলা ২৪ এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘ ‘বাংলাদেশ অন দ্য ব্রিংক‘ বইয়ের মোড়ক উম্মোচন। এই গ্রন্থটি মূলতঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টের পরে কী ঘটেছিল এর একটি স্বাধীন এবং অনুসন্ধানী বিশ্লেষণ। একটি নির্বাচিত সরকারের পতন এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন ছাত্র উপদেষ্টাদের উত্থান।
গ্রন্থকার : ক্রিস্টোফার ব্ল্যাকবার্ন (পরিচালক, সুইস বাংলাদেশ স্ট্র্যাটেজিক ফোরাম) রবার্ট বব ল্যান্সিয়া (মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চ্যাপেলিন এবং রাজ্য প্রতিনিধি ওয়াশিংটন) ও প্রিয়জিৎ দেবসরকার (লেখক এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষক লন্ডন)।
এখানে উল্লেখ্য যে সকল লেখকই উল্লেখ করেছেন এবং উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন এবং মারাত্মকভাবে ধ্বংস এবং মৌলিক উগ্র অসহিষ্ণুতার দিকে পতিত হচ্ছে, যা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত।
আলোচনা প্যানেলে উপস্থিত ছিলেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য পাওলো কাসাকা, দক্ষিণ এশিয়া উন্নয়ন ফোরামের পরিচালক। তিনি বলেন, এই বইটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স , কারণ বাংলাদেশ এখন অত্যন্ত বিপজ্জনক এবং সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে।মানবাধিকার কর্মি এবং ব্যারিস্টার তানিয়া আমির বাংলাদেশের অর্থনীতি ও জীবনযাত্রায় অংশগ্রহণ না করে জামায়াতে ইসলামের নারী নির্যাতন এবং ধর্মীয় মূল্যবোধের গুরুতর সহিংসতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।
গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স কানাডার অধ্যাপক ড. হাবিউল মিল্লাত বলেন, বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত করার লক্ষ্যে এই আক্রমণ বাঙালি পরিচয় এবং সংবিধানের উপর সরামরি আক্রন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বর্তমান সরকারের ছত্র ছায়ায় উগ্রবাদিদের উত্থান এবং মব সহিংসতার উপর একটি ডকুমেন্টারী দেখানো হয়।
ক্যাপশনঃ ছবি আছে।
(মতিয়ার চৌধুরী-লন্ডন ৪ফেব্রুয়ারী ২০২৬।)