সব
স্বদেশ বিদেশ ডট কম
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটি ২০২৬–২০২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে। সদ্য বিদায়ী কমিটির সভাপতি মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব হস্তান্তর করেন।
গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেস ক্লাব কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দুই মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে তিনি নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয় এবং নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, নবাব উদ্দিন, মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল এবং আজীবন সদস্য ওহিদ উদ্দিন।
নতুন কার্যনির্বাহী কমিটিসভাপতি: তারেক চৌধুরী
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট: তাইসির মাহমুদ
ভাইস প্রেসিডেন্ট: আহাদ চৌধুরী বাবু
জেনারেল সেক্রেটারি: আকরামুল হুসাইন
সহকারী সেক্রেটারি: আব্দুল কাদির চৌধুরী মুরাদ
কোষাধ্যক্ষ: মো. আব্দুল হান্নান
সহকারী কোষাধ্যক্ষ: এখলাছুর রহমান পাক্কু
অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি: আলাউর রহমান খান শাহীন
মিডিয়া ও আইটি সেক্রেটারি: ফয়সল মাহমুদ
ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি: রুপি আমিন
নির্বাহী সদস্য: মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মো. এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।
বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, সহকারী সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, সহকারী ট্রেজারার ইব্রাহিম খলিল এবং নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান ও আনোয়ার শাহজাহান দায়িত্ব শেষ করেন।
নবনির্বাচিত সভাপতি তারেক চৌধুরী ক্লাবকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন। তিনি দায়িত্ব পালনে সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন। জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এই কমিটি সদস্যবান্ধব ও কার্যকর ক্লাব গঠনে কাজ করবে এবং সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
বিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করেন। বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ বলেন, অতীতের মতো আগামীতেও সবাই একসঙ্গে দল হিসেবে কাজ করবে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় করা হবে।